ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
টর্নেডোয় বিধ্বস্ত ঘর বাড়ি পরিদর্শণ জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসানের
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

শরীয়তপুর প্রতিনিধিঃ শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার নলমুড়ি ইউনিয়নে একটি মিনি টর্নেডো আঘাত হেনেছে। বৃহস্পতিবার (২৭ মে) সকাল ৮ টার দিকে ইউনিয়নের ৭ ও ৮ নং ওয়ার্ডের শাড়ির হাট এলাকায় এ টর্নেডো আঘাত হানে। টর্নেডো’র আঘাতে আনুমানিক ২৪/২৫ টি ঘর সম্পূর্ণ এবং আংশিকভাবে বিধ্বস্ত হয়।

টর্নেডো আঘাত হানার সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে হাজির হয়ে ক্ষতিগ্রস্ত বিধ্বস্ত বাড়ি-ঘর পরিদর্শণ করেন শরীয়তপুর জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান।

পরিদর্শণ শেষে সম্পূর্ণ বিধ্বস্ত ঘরের ক্ষতিগ্রস্থ পরিবারকে ৭ হাজার ৫০০ টাকা করে এবং আংশিক বিধ্বস্ত ঘরের ক্ষতিগ্রস্থ পরিবারকে ৫ হাজার টাকা করে নগদ অর্থ আর্থিক সহায়তা প্রদান করেন জেলা প্রশাসক।

এ সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন গোসাইরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান ঢালী, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলমগীর হুসাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও নলমুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারগণ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *