ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
সিলেটে ইয়াবা ব্যবসায়ী পাপ্পূ গ্রেফতার
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

রুবেল আহমদ সিলেট প্রতিনিধিঃ সিলেট নগরীর লালদীঘিরপাড় এলাকা থেকে পুলিশ ৬৩ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ইয়াবা ব্যবসায়ী মাহফুজুর রহমান পাপ্পু (৩৬) সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার লাউতলা গ্রামের সুলতান আহমেদের ছেলে।

বর্তমানে সে কোতোয়ালি থানাধীন লালদিঘীরপাড় এলাকার ৬৮ নং বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদক আইনে থানায় মামলা দায়ের করে।

বৃহস্পতিবার (২৭ মে) দুপুরে কোতোয়ালি থানা পুলিশ তাকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে। এরআগে বুধবার (২৬ মে) গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে।

বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালি থানার ওসি আবু ফরহাদ। তিনি জানান, গোপন খবরে পুলিশ অভিযান চালিয়ে ৬৩ পিস ইয়াবাসহ পাপ্পু নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে পুলিশ মাদক আইনে মামলা দায়ের করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *