ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
নিজের গ্রামে এসে রাতে একাই নৌকা নিয়ে ঘুরলেন পরিকল্পনামন্ত্রী
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

অন্ধকারে সুনামগঞ্জে নিজের গ্রামের বাড়ির পেছনের নদীতে একাই নৌকা নিয়ে ঘুরলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

বুধবার (২৬ মে) রাতে তার ব্যক্তিগত সহকারী জুয়েল আহমদ ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে নদীতে পরিকল্পনামন্ত্রীর নৌকা নিয়ে ঘোরার ছবি পোস্ট করেন।

ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘সুনামগঞ্জ জেলার আলোকিত ভালো লাগার ও ভালবাসার মানুষ প্রিয় নেতা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি।’

জানা গেছে, পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বৃহস্পতিবার ও শুক্রবার নিজ নির্বাচনী এলাকা দক্ষিণ সুনামগঞ্জ ও জগন্নাথপুরে বিভিন্ন কর্মসূচিতে যোগ দেয়ার জন্য বুধবার সুনামগঞ্জে আসেন। পরে রাতে বাড়ির পেছনের নদীতে একাই নৌকা নিয়ে ঘোরেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *