ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
জুনায়েদ বাবুনগরীর প্রেস সচিব ৯ দিনের রিমান্ডে
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির আমির ও বর্তমান আহ্বায়ক জুনায়েদ বাবুনগরীর প্রেস সচিব ইনামুল হাসান ফারুকীকে ৯ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

বুধবার (২৬ মে) চট্টগ্রামের হাটহাজারীতে সহিংসতার দুই মামলায় তার ৯ দিনের রিমান্ড মঞ্জুর করেন চট্টগ্রামের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন।

এর আগে আরেক মামলায় চার দিনের রিমান্ড শেষে ফারুকীকে আদালতে হাজির করে পুলিশ। ২১ মে রাতে র‍্যাব হাটহাজারীর ফতেয়াবাদ থেকে ফারুকীকে গ্রেপ্তার করে। ফারুকী হাটহাজারী উপজেলা হেফাজতের প্রচার সম্পাদকের দায়িত্বে ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *