ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
জগন্নাথপুরে পুলিশের কাছে ৫ আসামীর আত্মসমর্পণ
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের কাছে মারামারি মামলার ৫ আসামী আত্মসমর্পণ করেছেন। তারা হলেন, জগন্নাথপুর উপজেলার রমাপতিপুর গ্রামের মৃত কানু রায়ের ছেলে জীবন রায়, মৃত কৃপাসিন্ধু রায় ওরফে খোকা রায়ের ছেলে সুধন রায়, ভাগবত রায়ের ছেলে দ্বীপ রায়, মৃত কুমেদ রায়ের ছেলে ঝন্টু রায় ও মৃত কুসুম রায়ের ছেলে ভাগবত রায়।

জানাগেছে, বেশ কিছু দিন ধরে রাস্তায় মাটি কাটা নিয়ে রমাপতিপুর গ্রামের সাবেক ইউপি সদস্য কাজল মিয়া ও আকমল হোসেনের লোকজনের মধ্যে কয়েক দফা সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অসংখ্য মানুষ আহত হন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে মামলা-মোকদ্দমা চলছে।

এর মধ্যে গত সোমবার কাজল মেম্বার পক্ষের মামলায় আকমল পক্ষের ৩৬ জনকে গ্রেফতার করে থানা পুলিশ। ঘটনার এক দিনের মাথায় আকমল পক্ষের মামলায় কাজল মেম্বার পক্ষের এ ৫ জন আসামী ২৫ মে মঙ্গলবার স্বেচ্ছায় জগন্নাথপুর থানা পুলিশের কাছে আত্মসমর্পণ করেন। আত্মসমর্পণকারী আসামীদের সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। জগন্নাথপুর থানার এসআই রাজিব রহমান ও এসআই মির্জা সাফায়েত হোসেন নিশ্চিত করেছেন। এতে উভয় পক্ষের লোকজন গ্রেফতার ও আত্মসমর্পণ করায় এলাকায় মারামারি কমবে বলে পুলিশ ও স্থানীয়রা আশাবাদ ব্যক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *