ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
কোটচাঁদপুরে ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত পরিবারে ঢেউটিন ও নগদ অর্থ প্রদান
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

মোঃ শহিদুল ইসলাম, কোটচাঁদপুর প্রতিনিধিঃ ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ প্রদান করা হয়েছে।

সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রিপন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য এ্যাডঃ শফিকুল আজম খাঁন চঞ্চল।

এছাড়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন

উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শাহাজান আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজ হোসেন ফারুক, মহিলা ভাইস চেয়ারম্যান পিংকি খাতুন,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার তাজুল ইসলাম, উপজেলা আঃলীগের সহসভাপতি নুরুল ইসলাম খান বাবলু, লুৎফর রহমান, পৌর আঃলীগের আহবায়ক ফারজেল হোসেন মন্ডল প্রমুখ।

এসময় আম্ফানে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারের জন্য ১ বান টিন ও নগদ ৩ হাজার টাকা সহ মোট ৮০ টি ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে এ অনুদান প্রদান করা হয়।

এসময় উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ, দলীয় নেতা-কর্মী ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *