ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
হেফাজত নেতা মনির কাসেমী চারদিনের রিমান্ডে
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

হেফাজতে ইসলাম বাংলাদেশের বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক মুফতি মনির হোসেন কাসেমীকে চারদিনের রিমান্ডে নেয়ার অনুমতি দিয়েছেন আদালত।

শনিবার (২২ মে) তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। এ সময় ২০১৩ সালের পল্টন থানার মামলায় সুষ্ঠু তদন্তের জন্য তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করা হয়। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম বেগম মাহমুদা আক্তার তার চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে শুক্রবার (২১ মে) রাত ৮টা ৪৫ মিনিটের দিকে রাজধানীর বারিধারা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

প্রসঙ্গত, ২০১৩ সালের ৫ মে ঢাকা অবরোধ করেন হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। সেদিন রাজধানীর মতিঝিল, পল্টন ও আরামবাগসহ আশপাশের এলাকায় যানবাহন ও সরকারি-বেসরকারি স্থাপনায় ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন হেফাজতের কর্মীরা। এ ঘটনায় পল্টন থানায় মামলা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *