ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
হাতীবান্ধায় পুলিশি অভিযানে ব্যবসায়ীর লাশ উদ্ধার
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

মোঃ শাহীন আলম লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার নওদাবাস ইউনিয়নের মোক্তারপাড়া এলাকা থেকে পবিত্র বর্ম্মন (৪৫) নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২১ মে) সকালে তার বাড়ির পাশে পুকুর পাড়ে গাছে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করেন হাতীবান্ধা থানা পুলিশ। পবিত্র বর্ম্মন ওই এলাকার খগেন নাথ রায়ের ছেলে। তার এ মৃত্যু আত্মহত্যা, না হত্যাকাণ্ড তা নিয়ে স্থানীয়রা প্রশ্ন তুলেছেন।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার মধ্যরাতে দইখাওয়া বাজার থেকে বাড়ি এসে খাওয়া শেষে ঘুমে পড়েন খাদ্য ব্যবসায়ী পবিত্র বর্ম্মন। সকালে পুকুর পাড়ে তার ঝুলন্ত লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। বাড়িতে তার স্ত্রী ছিলেন না। ১৪ বছর বয়সী ছেলেসহ বাড়িতে একাই ছিলেন পবিত্র বর্ম্মন।

এ ছাড়া ওই দিন রাতে দইখাওয়া বাজারের এক ব্যক্তির সাথে পবিত্র বর্ম্মনের ঝগড়াও হয়েছে। যে কারণে তার এ মৃত্যু আত্মহত্যা, না হত্যাকাণ্ড তা নিয়ে স্থানীয়রা প্রশ্ন তুলেছেন।

হাতীবান্ধা থানার ওসি এরশাদুল আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে। ওই রিপোর্টের পর বুঝা যাবে এ মৃত্যু আত্মহত্যা, না হত্যাকাণ্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *