ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
লকডাউন: সীমিত আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রম চালু থাকবে
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

লকডাউনের মধ্যে গ্রাহকদের জরুরি আর্থিক সেবা দেওয়ার লক্ষ্যে স্বাস্থ্যবিধি পরিপালনপূর্বক সীমিত আকারে আর্থিক প্রতিষ্ঠানসমূহের কার্যক্রম চালু রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

আজ রবিবার এবিষয়ে একটি সার্কুলার জারি করে সব আর্থিক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এতে বলা হয়, জরুরি আর্থিক সেবা দিতে যথাযথ স্বাস্থ্যবিধি পরিপালনসাপেক্ষে সীমিত পরিসরে আর্থিক প্রতিষ্ঠানসমূহের কার্যক্রম চালু রাখার বিষয়ে নিম্নোক্ত নির্দেশনা দেওয়া হলো : গ্রাহকের হিসাবে মেয়াদপূর্তিতে স্থায়ী আমানত নগদায়ন, ঋণের কিস্তি জমাগ্রহণ ইত্যাদি জরুরি আর্থিক সেবা দেওয়ার লক্ষ্যে ১৭ মে থেকে ২৩ মে পর্যন্ত সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ব্যতীত আর্থিক প্রতিষ্ঠানসমূহের ঢাকায় একটি শাখা ও ঢাকার বাইরে প্রতিজেলায় সর্বোচ্চ একটি শাখা এবং প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগসমূহ সকাল ১০টা থেকে বিকেল ২টা পর্যন্ত খোলা রাখা যাবে। জরুরি গ্রাহক সেবা প্রদান অব্যাহত/নির্বিঘ্ন রাখার লক্ষ্যে প্রয়োজনীয় জনবলের বিন্যাস ও উপস্থিতির বিষয়টি প্রতিষ্ঠানসমূহ স্বীয় বিবেচনায় সম্পন্ন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *