ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
লকডাউন বা বিধি-নিষেধের সময় দোকানপাট ও শপিংমল বন্ধ থাকবে
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

আবারো এক সপ্তাহের লকডাউন বা বিধি-নিষেধের সময় বাড়ানোর কারণে আজ রবিবার থেকে দোকানপাট, শপিংমল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংবাদ মাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন।

তিনি বলেন, ‘ঈদের আগে সরকার ১৬ মে পর্যন্ত লকডাউন বা বিধি-নিষেধের সময় নির্ধারণ করেছিল। কিন্তু এখন নতুন করে আরও এক সপ্তাহ সময় বাড়ানো হয়েছে। এই অবস্থায় আপাতত দোকান খোলার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। তবে, সরকারের সঙ্গে পরিস্থিতি বিবেচনায় পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

অন্যদিকে করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউ এবং ভারতীয় ভ্যারিয়েন্টের কারণে চলমান লকডাউন বা বিধি-নিষেধ আরও এক সপ্তাহ বাড়ানোর প্রস্তাবে অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সংক্রান্ত প্রজ্ঞাপনও জারি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *