ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
দর্শনা পয়েন্ট দিয়ে ভারতে আটকে পড়া কেউ দেশে আসতে পারেননি
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

আজ থেকে চুয়াডাঙ্গার দর্শনা পয়েন্ট দিয়ে ভারতে আটকে পড়া বাংলাদেশিদের দেশে আসার কথা ছিলো, কিন্তু দূতাবাসের ছাড়পত্র (এনওসি) না পাওয়ায় চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট দিয়ে দেশে ফিরতে পারেনি ভারতে আটকে পড়া বাংলাদেশিরা।

তাই আজ (১৬ মে) দুপুর পর্যন্ত এ চেকপোস্ট দিয়ে কোনো বাংলাদেশি নাগরিক দেশে আসতে পারেননি।

আজ থেকে ভারতে আটকেপড়া বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীদের দেশে ফিরিয়ে আনার কথা ছিল। এজন্য চেকপোস্টে সব ধরনের প্রস্তুতিও নেওয়া হয়েছিল।

দর্শনা ইমিগ্রেশন সূত্র জানিয়েছে, ভারতে আটকেপড়া বাংলাদেশিরা সে দেশের দূতাবাস থেকে অনাপত্তিপত্র (এনওসি) না পাওয়ায়  কথা তা তারা পাননি তাই তারা দেশে প্রবেশ করতে পারেনি। রোববার দুপুর পর্যন্ত হাইকমিশন থেকে কাউকে এনওসি দেওয়া হয়নি। তবে এনওসি ও করোনা রিপোর্ট হাতে পেলেই তাদের দেশে প্রবেশের অনুমতি দেওয়া হবে।

দর্শনা চেকপোস্ট দিয়ে এমন প্রায় ৩ শতাধিক যাত্রীদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার। রোববার থেকে তাদের দেশে প্রবেশের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়। দেশে প্রবেশের পর দর্শনা চেকপোস্টে তাদের হেলথ স্ক্রিনিং ও করোনা পরীক্ষা করা হবে। এর মধ্যে যাদের করোনা শনাক্ত হবে তাদের রাখা হবে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে। এছাড়া আগত সবাইকে রাখা হবে ১৪ দিনের কোয়ারেন্টিনে।

যদিও আজ কেউ আসতে পারেন নি তবে আগামীকাল সোমবার তাদের দেশে প্রবেশের সম্ভাবনা রয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *