ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ডেডিকেটেড করোনা হাসপাতালে দুই রোগীর শরীরে ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। শুক্রবার (১৪ মে) হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছন।
তিনি বলেন, ‘ভারত থেকে আসা দুজনের মধ্যে আমরা ভারতীয় ভ্যারিয়েন্টের করোনা ভাইরাস পেয়েছি। নির্দেশনা মোতাবেক তাদের টেস্ট হাসপাতালে (বক্ষব্যাধি হাসপাতাল) পাঠানো হয়েছে।’
ভারতীয় ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়লে পরিস্থিতি ভয়াবহ হতে পারে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘সময়টা যেহেতু চ্যালেঞ্জিং, কোভিড রোগীদের নিয়ে কাজ করছি তাই প্রতি মুহূর্তেই নিজেদেরই আক্রান্ত হওয়ার আশংকা রয়েছে। কোভিড রোগীদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা থেকে বলছি, আমাদের সবারই করোনা সম্পর্কে সচেতন হতে হবে, মাস্ক পরতে হবে এবং অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।’
Leave a Reply