ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
কক্সবাজারের মানুষ বাড়ীতেই উদযাপন করছেন ঈদুল ফিতর
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

এম আবু হেনা সাগর,ঈদগাঁও : দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে মুসলমানদের উৎসব ঈদুল ফিতর পালিত হচ্ছে।

১৪মে (শুক্রবার) ঈদুল ফিতরের জামাতের পর থেকে কক্স বাজার সদরের বৃহত্তর ঈদগাঁওর ৫ ইউনিয়নের গ্রামীন জন পদে শিশু-কিশোরেরা নতুন জামা কাপড় পড়ে মেঠোপথেই  ঘুরাঘুরিসহ কলকাকলি করতে চোখে পড়লেও যুবকসহ সাধারন মানুষরা করোনা সংক্রমনের ভয়ে ঈদের দিনেও বাড়ী থেকে সহজে বের হচ্ছেনা। সরকারের স্বাস্থ্যবিধি মেনে পরিবার পরিজন নিয়ে নিজ ঘরবাড়ীতে ঈদ আনন্দ উপভোগ করছেন। ঈদের নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সাথে কোলাকুলি আর হ্যান্ডসেফ করেননি। মুখিক সালামের জনপ্রিয়তা বৃদ্বি পেয়েছে।

এইবছর করোনা সংক্রমন আর লকডাউনসহ যে যেখানে আছে সেখানে ঈদ করার সুবাদে উৎসবের আমেজে নতুন কাপড় পরে আত্মীয়-স্বজনের বাড়িতে গিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করতেও তেমন দেখা যায়নি। মুঠোফোন আর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক এবারের ঈদে এক মাত্রই ভরসা। এছাড়াও বাড়ীতে বসে টেলিভিশনে হরেক রকম ঈদের অনুষ্টানমালা দেখে দিনপার করছেন অনেকে।

ঈদের নামাজ শেষে জালালাবাদ ইউনিয়ন আ,লীগ সাবেক জসিম উদ্দিনের সাথে হ্যান্ডসেফ করতে গেলে তিনি মুচকি হেসে বলেন, বর্তমান সময়ে সরকারের স্বাস্থ্যবিধি মেনে চলা জরুরী হয়ে পড়েছে। হ্যান্ডসেফ ও কোলাকুলি থেকে বিরত থাকতে বলেন সবাইকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *