ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
বরগুনায় প্রেসার কোকার বিস্ফোরনে কুরআনের হাফেজ আহত
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধিঃ বরগুনার পাথরঘাটায় প্রসার কুকার বিস্ফরিত হয়ে ইয়াসিন আরাফাত (১৫) বছরের একজন কুরআনের হাফেজ আহাত হয়েছে। ইয়াসিন আরাফাত ছারছীনা দরবার শরীফের দিনিয়া মাদ্রাসার ছাত্র।

পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক গােলাম আরাফাত জানান , ইয়াসিনকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে । অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানাে হবে ।

১৪ই মে শুক্রবার সকালে ছয়টা সময় পাথরঘাটা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের এই ঘটনা ঘটে। ইয়াসিন আরাফাত ঐ এলাকার  মোঃ আবু হানিফের ছেলে।

ইয়াসিন আরাফাতের বড় ভাই মোঃ মুসা জানান আমার মা প্রেসার কুকারে চটপটি রান্না করছিল। চটপটি রান্না মাকে সহায়তা করতে রান্না ঘরে যায় ইয়াসিন । তখন মায়ের কথায় প্রেসার কুকারের ঢাকনা খুলতে গেলে দেখতে পায় ঢাকনার লক আটকে গেছে । একটু নাড়াচাড়া করে খুলতে গেলে তখনই আগুনের তাপে প্রেসার কুকারটি বিস্ফোরিত হয় । সাথে সাথে ইয়াসিন সরে যাওয়ায় প্রানে রক্ষা বলে জানান তিনি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা  আবুল ফাত্তাহ জানান , বিস্ফোরণে ইয়াসিন আরাফাতের স্কিন সুপার ফিশিয়াল বার্ন হয়েছে তবে সে আশঙ্কামুক্ত ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *