জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার উদ্যোগে মহামারি করোনা মোকাবেলায় জনসচেতনতা আরো বৃদ্ধির লক্ষ্যে পথচারী মানুষের মধ্যে উন্নতমানের মাস্ক বিতরণ করা হয়েছে।
১১ মে মঙ্গলবার স্থানীয় পৌর পয়েন্টে মাস্ক বিতরণ করেন জগন্নাথপুর পৌরসভার জন-নন্দিত মেয়র আক্তার হোসেন। এ সময় পৌরসভার ভারপ্রাপ্ত সচিব সতীশ গোস্বামী, পৌর কাউন্সিলর কামাল হোসেন, ছমির উদ্দিন, আলাল হোসেন, শাহিন আহমদ, নারী কাউন্সিলর আয়ারুন্নেছা, শিল্পী বেগম সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply