ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
বুড়মপুরে প্রবাসী মহি উদ্দিনের উদ্যোগে ইফতার মাহফিল
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের বুড়মপুর গ্রামের বাসিন্দা লন্ডন প্রবাসী মহি উদ্দিন কর্তৃক পারিবারিক ভাবে আর্ত মানবতার সেবায় আবদুল মতিন মেমোরিয়াল ট্রাস্ট গঠন করা হয়। এলাকার আর্ত সামাজিক উন্নয়নে অবদান রেখে চলেছে আবদুল মতিন মেমোরিয়াল ট্রাস্ট। এরই অংশ হিসেবে ট্রাস্টের চেয়ারম্যান লন্ডন প্রবাসী মহি উদ্দিনের উদ্যোগে ১০ মে সোমবার স্থানীয় বুড়মপুর জামে মসজিদ প্রাঙ্গনে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন, দরগাপাশা ইউপি চেয়ারম্যান মনির উদ্দিন, সাবেক ইউপি সদস্য রাশেদ আলী ও তরুণ সমাজকর্মী আবু সুফিয়ান। মাহফিল পরিচালনা করেন মাহমুদ আলী। দোয়া পরিচালনা করেন বুড়মপুর জামে মসজিদের ইমাম মাওলানা তাহির আলী।

মাহফিলে বুড়মপুর হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ রায়হান আহমদ, মসজিদের মোতাওয়াল্লি হায়দর আলী, মাওলানা সাজ্জাদুর রহমান, ফয়জুল বারিক, সাধু মিয়া, আবদুল্লাহ, আজিজুল ইসলাম, সুজন আহমদ, শামীম আহমদ সহ এলাকার গণ্যমান্য লোকজন অংশ গ্রহণ করেন। এ সময় বক্তারা প্রবাসী মহি উদ্দিন ও তাঁর পরিবারের ভূয়সী প্রশংসা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *