ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
জয়পুরহাটে ঈদের উপহার সামগ্রী বিতরণ
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

নাহিদ আখতার জয়পুরহাটঃ  জয়পুরহাট জেলার সকল গ্রাম পুলিশ এবং ২ হাজার পরিবারের মাঝে ঈদের উপহার দিয়েছেন জেলা পুলিশ এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে জেলা প্রশাসক।

আজ সোমবার বিকেলে পুলিশ লাইনস প্যারেড গ্রাউন্ডে পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা ৩৬১ জন গ্রাম পুলিশের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে  এসব উপহার তুলে দেন।

একই সময়ে সার্কিট হাউস মাঠে জেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে জেলা প্রশাসক শরীফুল ইসলাম ২ হাজার পরিবারের মাঝে

ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন,জেলার অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, সাজ্জাদ হোসেন, সহকারী পুলিশ সুপার আব্দুস ছালাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক সহ জেলার সরকারি কর্মকর্তা-কর্মচারী ও রাজানৈতিক নেতৃবৃন্দ।

উল্লেখ্য যে পুলিশদের ঈদ উপহার হিসেবে শাড়ি, লুঙ্গি, পাঞ্জাবি ও  সুরক্ষা সরন্জাম  এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *