ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
নারায়ণগঞ্জে গার্মেন্টস কর্মীকে নির্জন জঙ্গলে পালাক্রমে ধর্ষণের অভিযোগ
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় বাসা ভাড়া দেওয়ার কথা বলে গার্মেন্টস কর্মীকে (৩০) পালাক্রমে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে বাড়িওয়ালার পুত্রসহ তার এক সহযোগীর বিরুদ্ধে।

গত ৯ মে (রবিবার) রাতে বন্দর উপজেলার কেওঢালাস্থ বেঙ্গল ফ্লাইউডস্থ আসিফউদ্দিন বাবু মিয়ার বাড়ির পাশে এক নির্জন জঙ্গলের ভেতরে এ ধর্ষণ হয়। এ ব্যাপারে ধর্ষণের শিকার গার্মেন্টস কর্মী বাদী হয়ে আজ সোমবার দুপুরে বাড়িওয়ালার পুত্রসহ দুই জনের নাম উল্লেখ করে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলা করেন।

মামলার অভিযোগ থেকে জানা গেছে, গত রবিবার বিকালে ৩০ বছর বয়সী এক গার্মেন্টস কর্মী বাসা ভাড়া নেওয়ার জন্য বন্দর উপজেলার কেওঢালা এলাকায় আসেন। পরে ওই এলাকার বাড়িওয়ালা রুহুল আমিন মিয়ার ছেলে লিমন ও তার সহযোগী শাহ-আলম ওই গার্মেন্টস কর্মীকে ভাড়া বাসা দেখানোর কথা বলে ডেকে নিয়ে কেওঢালাস্থ বেঙ্গল ফ্লাইউড কারখানার সামনে এক নির্জন জঙ্গলে নিয়ে যান। সেখানে তারা পালাক্রমে তাকে ধর্ষণ করে পালিয়ে যান।

পুলিশ ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, আমরা অভিযোগ পেয়ে দ্রুত মামলা নিয়েছি। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা ধর্ষকদের গ্রেফতারের জন্য কেওঢালাসহ বন্দরের বিভিন্ন স্থানে অভিযান অব্যাহত রেখেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *