ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
জয়পুরহাটের বিশেষ কায়দায় ফেন্সিডিল বহনের সময় ৩ নারী আটক
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

নাহিদ আখতার (জয়পুরহাট) ৯ই মে,রবিবারঃ জয়পুরহাটের পাঁচবিবিতে ৫০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধারসহ তিনজন নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

রবিবার দুপুরে পাচবিবি পাচমাথা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, দিনাজপুর জেলার হাকিমপুর দক্ষিণ বাসুদেবপুর গ্রামের আলাউদ্দিন হিরোর স্ত্রী মুন্নি বেগম (২৬), একই গ্রামের আঃ জলিলের স্ত্রী দুলালী বেগম (৩৪), জয়পুরহাট পাঁচবিবির ভীমপুর গ্রামের শাহিনুর হোসেনের স্ত্রী সবিতা বেগম (৩৪)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় বোরখা পরিহিত তিন নারী

বিশেষ কায়দায় কসটেপ দিয়ে শরীরে ফেন্সিডিল সরবরাহ করছে। এমন তথ্যের ভিত্তিতে পাঁচবিবি পৌর শহরের পাঁচমাথা এলাকায় পুলিশ অভিযান চালিয়ে তাদের ৩ নারীর শরীরে থাকা ফেন্সিডিলসহ আটক করা হয়।

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব জানান, তিন নারীকেফেন্সিডিলসহ আটকের পর। বিকেলে আদালতে পাঠানো হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *