ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
খালেদা জিয়ার দণ্ড মওকুফের ক্ষমতা একমাত্র রাষ্ট্রপতির হাতে
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দণ্ড মওকুফের একমাত্র এখতিয়ার রাষ্ট্রপতির রয়েছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান আইন কর্মকর্তা ও সুপ্রিম কোর্টের আইনজীবী মো. খুরশিদ আলম খান।রোববার (৯ মে) বিকেল ৫টার দিকে তিনি  এ তথ্য জানান।

খালেদা জিয়ার বিদেশে যাওয়ার বিষয়ে জানতে চাইলে খুরশিদ আলম বলেন, ‘এটা চাইলে তারা আদালতে যেতে পারেন। সেখানে আদালতের ইচ্ছা, তাকে বিদেশ যাওয়ার অনুমতি দেবে কি-না। বিদেশ যাওয়ার অনুমতি দেয়া সরকারের এখতিয়ারে নেই। আইন মন্ত্রণালয় সঠিক সিদ্ধান্তই দিয়েছেন।’

তিনি বলেন, ‘যদি দণ্ড মওকুফের বিষয় আসে তাহলে রাষ্ট্রপতির কাছে যেতে হবে। যদিও এর আগেও দুদকের আইনজীবী বার বার বলে আসছিলেন, দুদকের মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যেতে হলে আদালতের অনুমতি নিয়েই যেতে হবে।’

এদিকে আজ দুপুরে সচিবালয়ে নিজ দফতরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গণমাধ্যমকে জানিয়েছেন, খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশে যেতে পারবেন না

এর আগে সকালে খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর আবেদনের বিষয়ে মতামত দিয়ে ফাইল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফেরত পাঠিয়েছে আইন মন্ত্রণালয়। আইন মন্ত্রণালয়ের মতামত অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয় আবেদনটি মঞ্জুর করেনি বলেও জানিয়েছেন মন্ত্রী।

তিনি বলেন, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ভাই একটা আবেদন নিয়ে আসছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। আপনারা এও জানেন তিনি (খালেদা জিয়া) আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত হয়ে প্রিজনে রয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী মাদার অব হিউম্যানটি, তিনি তাকে মানবতার তাগিদে তাদের আবেদনের প্রেক্ষিতে ফৌজদারি কার্যবিধির ৪০১-এর (১) ধারা অনুযায়ী তার দণ্ডাদেশ স্থগিত করে সুবিধা মতো চিকিৎসা গ্রহণ করার জন্য সুযোগ করে দিয়েছিলেন। তিনি চিকিৎসা নিচ্ছিলেন এবং বাসায়ই অবস্থান করছিলেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *