ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
জগন্নাথপুরে দুই পক্ষের সংঘর্ষে নারী সহ ৩ জন আহত
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

জগন্নাথপুর (সুনামগঞ্জ),প্রতিনিধিঃ সুনামগঞ্জের জগন্নাথপুরে দুই পক্ষের সংঘর্ষে নারী সহ কমপক্ষে ৩ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর পৌর এলাকার শেরপুর গ্রামে। সংঘর্ষে আহতরা হলেন, ফয়সাল আহমদ, রুপতেরা বেগম ও সুমন মিয়া। এর মধ্যে গুরুতর আহত ফয়সাল আহমদকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। অন্য আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।

স্থানীয়রা জানান, শেরপুর গ্রামের ফয়সাল আহমদ ও আবদুল কাইয়ূমের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই জের ধরে ৯ মে রোববার দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের নারীর সহ ৩ জন আহত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *