ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
হবিগঞ্জে খাদ্য গুদামে সরকারিভাবে বোর চাল সংগ্রহের উদ্বোধন
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

আশীষ দাশ গুপ্ত হবিগঞ্জ লাখাই প্রতিনিধিঃ হবিগঞ্জের লাখাই উপজেলায় খাদ্য গুদামে সরকারিভাবে বোর চাল সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

রবিবার  ( ৯ মে) দুপুরে  দিকে উপজেলা নির্বাহী অফিসার লুসি কান্ত হাজং এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাল সংগ্রহ অনুষ্ঠান উদ্বোধন করেন লাখাই   উপজেলার চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মুশফিউল আলম আজাদ।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা  খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, এলএসডি) আশীষ কুমার সরকার লাখাই  প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশীষ দাশ গুপ্ত, উপজেলা মৎস্যজীবি লীগের সাধারন সম্পাদক নিরেঞ্জন দাস, ইউপি সদস্য শতকত আকবর, আউয়ব রাজা, যুবলীগ নেতা মনির মোল্লা  স্হানীয় নেতৃবৃন্দ  ।

উল্লেখ্য, লাখাই  উপজেলায় খাদ্য গুদামে ৪০ টাকা দরে সিদ্ধ চাল ও ৩৯ টাকা দরে আতব চাল সাদিয়া অটো রাইছমিল এর   নিকট  থেকে প্রতি কেজি ৪০ টাকা দরে ১২৮৯ টন সিদ্ধ  চাল সংগ্রহ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *