ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
দুই মাস পর হাসপাতাল থেকে বাসায় রিজভী
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

প্রায় দুই মাস পর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তবে হাসপাতাল থেকে ছাড়া পেলেও এখনো পুরোপুরি সুস্থ না হওয়ায় চিকিৎসকদের কঠোর নির্দেশনা মেনে চলতে হচ্ছে তাকে। বাসায় বসেই তাকে চিকিৎসা নিতে হবে।চিকিৎসকদের পরমর্শে আরও এক-দুই মাস তাকে থাকতে হবে নিবিড় পর্যবেক্ষণে।

রুহুল কবির রিজভীর ব্যক্তিগত চিকিৎসক ডা. রফিকুল ইসলাম রোববার (৯ মে) এসব তথ্য জানান।

তিনি জানান, নিবিড় পর্যবেক্ষণে থাকার সময়ে বাইরের লোকজন তার সঙ্গে দেখা করতে পারবেন না বা মিশতে পারবেন না। বর্তমানে তার বাড়তি অক্সিজেন না লাগলেও বাসায় সার্বক্ষণিক অক্সিজেন ব্যবস্থা রাখতে হবে, যাতে সামান্য শ্বাসকষ্ট হলে সঙ্গে সঙ্গে অক্সিজেন সাপোর্ট দেয়া যায়।

রিজভীর পুরোপুরি সুস্থ হতে আরও সময় লাগবে বলেও জানান ডা. রফিকুল ইসলাম,গত ১৬ মার্চ করোনা আক্রান্ত হন রুহুল কবির রিজভী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *