ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
কক্সবাজারে রোহিঙ্গা নেতার বাসা থেকে অস্ত্র-গুলি উদ্ধার
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

কক্সবাজারের উখিয়ায়  কুতুপালং রোহিঙ্গা শিবিরে যৌথ বাহিনীর অভিযানে একটি দেশীয় তৈরি বন্দুকসহ ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

শনিবার রাত সাড়ে ১১টার দিকে শিবিরের কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের (এফ ব্লক) এর রোহিঙ্গা চেয়ারম্যান মাষ্টার মো. আব্দুল গনির বাসা থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ১৪ এপিবিএন এর অধিনায়ক নাঈমুল হক নিপু।

তিনি জানান, বেশ কিছু অবৈধ অস্ত্র মজুদ রাখার গোপন সংবাদের ভিত্তিতে ১৪ এপিবিএন,সেনাবাহিনী,  ৮ এপিবিএন শরণার্থীদের চেয়ারম্যান মো. আব্দুল গনির বাসায় অভিযান চালিয়ে একটি দেশীয় অস্ত্র এবং ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এসময় আব্দুল গনি বাড়িতে না থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি।

জব্দকৃত অস্ত্র এবং গুলিসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছেন ১৪ এপিবিএনের কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *