ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
বরগুনার পাথরঘাটায় পানিতে ডুবে শিশু মৃত্যু
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি: বরগুনার পাথরঘাটায় পানিতে ডুবে সাইয়্যেদা (০২) নামের এক শিশু মৃত্যু হয়েছে।শনিবার  বিকাল ৫টার দিকে পাথরঘাটা চরদুয়ানি ইউনিয়নের তাফালবাড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে । সাইয়্যেদা ঐ গ্রামের মোঃ সফিকুল মেয়ে।

স্থানিয় ছলেয়া বেগম জানান আজ সফিকুলের বাড়িতে মিলাদ ও ইফতার অনুষ্ঠানের আয়োজন চলছিল। সাইয়্যেদা রান্না ঘরের কাছে চাচাত বোন সানজিদার সাথে খেলা করছিল। সবাই ইফতারি ও রান্নার কাজে ব্যাস্ত ছিল।

হঠাৎ করে সাইয়্যেদাকে খুঁজে পাওয়া না গেলে চারদিকে শোরগোল বেঁধে যায়। তার খোঁজে আশেপাশের তিনটি পুকুর তল্লাশি করা হয়। তারপরও খোঁজ পাওয়া যাচ্ছেনা সাইয়্যেদার। পরবর্তীতে  বাড়ি থেকে এক’শ বিশ ফুট দূরে অবস্থিত একটি পুকুরে ভাসমান অবস্থায় দেখা মেলে ফুট ফুটে সাইয়্যেদার মরদেহ।

সফিকুলের বাড়িতে ইফতার অনুষ্ঠান তাই সফিকুলের বাবা রুস্তম আলী আগেভাগেই মাঠ থেকে গরু আনতে যায়। ধারণা করা হচ্ছে সাইয়্যেদা তার দাদার পিছনে পিছনে মাঠের দিকে রওয়ানা দেয়। যা তার দাদা খেয়াল করেনি। হয়তো দাদার পিছনে পিছনে মাঠের দিকে যাওয়ার সময় সাইয়্যেদা পুকুরে পড়ে যায়।

পুকুরে ভাসমান অবস্থায় সাইয়্যেদাকে উদ্ধার করে ‌পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *