ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
স‌ি‌লে‌টে গভীর ধ’র্মীয় ভাব গাম্ভীর্যের মাধ্যমে পা‌লিত জুমাতুল বিদা
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

আবুল কাশেম রুমন,সিলেট: সিলেটে জুড়ে বিশেষ গুরুত্ব দিয়ে এবারের জুমাতুল বিদা আদায় করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। মসজিদে মসজিদে বিশেষ মোনাজাতে করোনা মহামারি থেকে মুক্তি চেয়ে দোয়া করেন ইমাম, খতিবসহ সব শ্রেণিপেশার মানুষ। অধিকাংশ মসজিদে স্বাস্থ্যবিধি মেনে শেষ জুমা আদায় করা হয়।

বৃহস্পতিবার (৬ মে) মহামারি করোনাভাইরাস থেকে মুক্তি চেয়ে ‘জুমাতুল বিদা’য় মসজিদে মসজিদে বিশেষ মোনাজাত করার জন্য অনুরোধ করে ধর্ম মন্ত্রণালয়।

এতে বলা হয়, বাংলাদেশসহ সারা বিশ্বে করোনাভাইরাস পরিস্থিতি মহামারি আকার ধারণ করেছে। করোনার সংক্রমণ থেকে বাংলাদেশসহ সারা বিশ্বের মানুষের সুরক্ষা, অসুস্থদের দ্রুত আরোগ্য লাভ, মহামারি পরিস্থিতির দ্রুত উন্নতি এবং দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করে ২৪ রমজান (৭ মে) পবিত্র জুমাতুল বিদা নামাজ শেষে দেশের সব মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য দেশের সব মসজিদের খতিব, ইমাম, মুসল্লি ও মসজিদ কমিটিকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *