ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
স্ত্রীর ওড়না পেচিয়ে স্বামীর আত্মহত্যা
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

৭ মে, জয়নাল আবেদীন রিটন, ভৈরব প্রতিনিধিঃ কিশোরগঞে।জর ভৈরবে পারিবারীক কলহের জের ধরে স্ত্রীর ওড়না গলায় পেচিয়ে সুজন মিয়া (২৮) স্বামী আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সুজন মিয়া পঞ্চবটি বউ বাজার এলাকার জাকির মিয়ার বাড়ির ভাড়াটিয়া। আজ সন্ধা আনুমানিক সাতটার সময় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করেছে।

এলাকাবাসী ও পারিবারীক সুত্রে জানা যায়, সুজন পেশঅয় একজন রিক্সা চালক ছিলেন। গত সাত বছর আগে সে হোসনা নামে এক মেয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বিয়ের পর থেকে সুজন মাদক সেবনে জড়িয়ে পড়ে। মাদক সেবনের ফলে প্রতিদিনই স্বামী স্ত্রীর মাঝে কলহ চলছিল। এ কারণে গত এক মাস পুর্বে সুজনের স্ত্রী হোসনা বেগম স্বামীকে ছেড়ে পিতার বাড়িতে চলে যায়। স্ত্রী চলে যাওয়ায় সুজন মানসিক চাপে ভুগতে থাকে। স্ত্রীর শোকে আজ সন্ধায় সুজন স্ত্রীর ওড়না গলায় পেচিয়ে আত্মহত্যা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *