আশীষ দাশ গুপ্ত হবিগঞ্জ লাখাই প্রতিনিধি: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া ও ইফতার মাহফিল এর অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার ৬ মে লাখাই বাজারে লাখাই ১নং ইউনিয়ন বিএনপির আয়োজনে সেই সাথে লাখাই থানা বিএনপির আহবায়ক হাবিবউল্লাহ বাহার লাখাই ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক জহিরুল ইসলাম হান্নান এর রোগ মুক্তির কামনা করা হয়েছে
উক্ত দোয়া ও ইফতার মাহফিলে ইউনিয়ন বিএনপির আহবায়ক বি এইচ এম রানা তালুকদার এর সভাপতিত্বে যুগ্ন আহবায়ক আলহাজ্ব মোস্তফা কামাল খরছু পরিচালনায় থানা বিএনপির নেতা আক্তার আহাদ চৌধুরী স্বপন, আব্দুল আওয়াল ভুইয়া, শেখ ফরিদ, যুগ্ন আহবায়ক সামছু উদ্দীন, আজিজুল হক, রায়হান উদ্দিন, ইব্রাহিম মিয়া, নুরুল হক, সোলমান মিয়া, যুবদল নেতা রফিকুল ইসলাম, বাচ্ছু মিয়া, বুলবুল চৌধুরী, আঃ হেকিম মিয়া, নয়াব মিয়া, মিন্টু লাল দাস, ইদ্রিস মিয়া, রফিক মিয়া, সেচ্ছাসেবক দলে নেতা লায়ছ ছাত্রদল নেতা মোঃ আজম অংশ নেন , যুবদল, ছাত্রদল বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী বৃন্দ ।
Leave a Reply