ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
জগন্নাথপুরে টমটম উল্টে ২ নারী আহত
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

সুনামগঞ্জের জগন্নাথপুরে ইজিবাইক (টমটম) গাড়ি উল্টে ২ গাড়ি নারী আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার স্বজনশ্রী গ্রাম এলাকার রাস্তায়।

স্থানীয়রা জানান, ৬ মে বৃহস্পতিবার স্থানীয় বাউধরণ গ্রাম এলাকা থেকে একটি যাত্রীবাহী টমটম রাণীগঞ্জ বাজারের উদ্দেশ্যে ছেড়ে যায়। পথিমধ্যে স্বজনশ্রী গ্রাম এলাকায় গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে টমটম উল্টে গেলে বাউধরণ গ্রামের ২ নারী যাত্রী রাহেলা বেগম ও জহুরা বেগম আহত হন।

আহতদের চিকিৎসা দেয়া হয়। তবে এ ঘটনায় স্থানীয় সচেতন মহল ক্ষোভ প্রকাশ করে জানান, অদক্ষ চালকরা বেপরোয়া ভাবে গাড়ি চালানোর কারণে এ অঞ্চলে প্রায়ই দুর্ঘটনা ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *