ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
সীমান্ত এলাকায় ভারতীয় ভ্যারিয়েন্ট দেখা দিয়েছে
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন,  সীমান্ত এলাকায় ভারতীয় ভ্যারিয়েন্ট দেখা দিয়েছে। এটা নিয়ে আমরা দুশ্চিন্তায় আছি।  আজ বৃহস্পতিবার (৬ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

ড. মোমেন বলেন, ভারতীয় ভ্যারিয়েন্ট সীমান্ত এলাকায়ও দেখা দিয়েছে। আমরা এটা নিয়ে দুশ্চিন্তায় আছি। আমরা তো জনগণের মঙ্গল চাই। জনগণ যেন টিকা পায়, যথাসাধ্য কাজ করছি।  তিনি আরও বলেন, জরুরিভাবে টিকার দেওয়ার জন্য ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে আমি চিঠি দিয়েছি। আমি বলেছি, পুরোটা না দিতে পারলেও সেকেন্ড ডোজ দেওয়ার জন্য যা লাগবে সেটা যেন দেন। জরুরিভাবে তিন মিলিয়ন টিকা দেওয়ার জন্য অনুরোধ করেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *