ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
নওগাঁয় সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী এক যুবকের মৃত্যু
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

একেএম কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর মহাদেবপুর মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মিজানুর রহমান নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যা ৬ টায় মহাদেবপুর গামী মোটরসাইকেল কে বিপরিত দিক থেকে আসা ট্রাক ধাক্কা দিলে এই দুর্ঘটনাটি ঘটে।

নওগাঁ – মহাদেবপুর মহাসড়কের মোন্না কুড়ি মোড়ের সামনে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মিজানুর রহমান রাস্তার উপর ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

জানা যায়, মিজানুর রহমান উপজেলার হাতুর ইউনিয়নের মহিষবাতান গ্রামের মোজাফফর হোসেনের ছেলে।

এব্যাপারে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজম উদ্দিন মাহমুদ জানান,সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *