ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
মাঝ আকাশে বিমানের দরজা খোলার চেষ্টা যাত্রীর!
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

মাঝ আকাশে বিমানের দরজা খোলার চেষ্টা।গতকাল দিল্লি থেকে বারাণসীগামী স্পাইস জেটের বিমানে এই ঘটনা ঘটে।তবে বিমানকর্মী ও অন্য যাত্রীদের তৎপরতায় কোনও দুর্ঘটনা ঘটেনি।
ওই যাত্রীকে পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। স্পাইসজেট এক বিবৃতিতে জানিয়েছে, ২৭ মার্চ দিল্লি থেকে বারাণসীগামী এসজি-২০০৩ বিমানে থাকা এক যাত্রী আক্রমণাত্মকভাবে বিমানের আপৎকালীন দরজা খোলার চেষ্টা করেছিলেন।
তবে বিমানটি নিরাপদে অবতরণ না হওয়া অবধি বিমানকর্মীরা তাঁকে প্রতিহত করে রাখেন।

বিবৃতিতে বলা হয়েছে, অন্য যাত্রীদের সহায়তায় বিমান কর্মীরা ওই ব্যক্তিকে নিয়ন্ত্রণে আনা হয়।
বিমানকর্মীরা পাইলটকে ঘটনাটি জানালে তিনি অগ্রাধিকারের ভিত্তিতে অবতরণের অনুমতি দেওয়ার জন্য এটিসি-কে অনুরোধ করেন।
বারাণসী বিমানবন্দরে অবতরণের পর ওই ব্যক্তিকে সিআইএসএফ-র হাতে তুলে দেওয়া হয়।
সিআইএসএফ পরে ওই ব্যক্তিকে পুলিশের হাতে তুলে দেয়। নিউজ সোর্সঃ মাঝ আকাশে বিমানের দরজা খোলার চেষ্টা যাত্রীর!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *