ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিশেষ সেবা সপ্তাহ
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

গোলাম রাব্বানী, মান্দা, নওগাঁঃ পবিত্র রমজান ও ঈদুল ফিতরকে সামনে রেখে সারাদেশের মতো নওগাঁ জেলায় জাতীয় ভোক্তা  অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিশেষ সেবা সপ্তাহ শুরু হয়েছে। বিশেষ সেবা সপ্তাহে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার সহনীয় পর্যায়ে রাখতে মুড়ি কারখানা মনিটরিং। অদ্য ০২ মে ২০২১ খ্রি. বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্ত‌রের মহাপরিচালক (অতিঃ সচিব) মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার সহযোগিতায় নওগাঁ জেলা কার্যাল‌য়ের সহকারী প‌রিচালক মো: শামীম হোসেনের নেতৃ‌ত্বে নওগাঁ জেলার সদর উপজেলার বিসিক নওগাঁতে তদারকি কার্যক্রম প‌রিচালনা করা হ‌য়ে‌ছে ।

উক্ত বাজার অভিযানে ভোক্তা অধিকার বিরোধী কার্য করায় ০২ টি প্রতিষ্ঠানকে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর অধীনে জরিমানা আরোপ ও আদায় করা হয় । সহযোগিতায় ছিলেন জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক জনাব মোঃ শামসুল হক।

এসময় জনগণের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ । সহযোগিতায় ছিলেন নওগাঁ পুলিশ লাইনের চৌকষ টিম । জনস্বার্থে এ কার্যক্রম চলতে থাকবে । ভোক্তা অধিকার ক্ষুন্ন হলে কল করুন ১৬১২১ (হট লাইন )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *