ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
বন্ধুকে বাঁচাতে ১৪’শ কিলোমিটার পথ পাড়ি
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

অসময়ের যিনি পাশে থাকে সে-ই প্রকৃত বন্ধু। প্রকৃত বন্ধুত্ব কী তারই যেন প্রমাণ দিলেন ভারতের দেবেন্দ্র নামে এক যুবক। বন্ধু রঞ্জন আগারওয়াল করোনায় আক্রান্ত। তাকে বাঁচাতে অক্সিজেন নিয়ে ১৪’শ কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন দেবেন্দ্র।

রঞ্জন আগারওয়াল একটি আইটি ফার্মে চাকরি করেন। তিনি করোনায় আক্রান্ত হওয়ার পর অক্সিজেন সাপোর্টের প্রয়োজন পড়ে। তার মা-বাবা সম্ভাব‌্য সব জায়গায় খোঁজ করেন। কিন্তু কোথাও না পেয়ে ছেলের বন্ধু দেবেন্দ্রকে বিষয়টি জানান। দেবেন্দ্র এ খবর পেয়ে ব‌্যক্তিগত গাড়িতে করে ২৪ ঘণ্টায় তিন রাজ‌্য ঘুরে বন্ধুর জন‌্য অক্সিজেন নিয়ে আসেন।

এই অক্সিজেন সিলিন্ডার সংগ্রহ করা দেবেন্দ্রর জন‌্য মোটেও সহজ ছিলো না। তিনি বিভিন্ন স্থানে গেছেন কিন্তু কোথাও অক্সিজেন ভর্তি সিলিন্ডার পাচ্ছিলেন না। পরে বালিধা ইন্ডাস্ট্রিয়াল এলাকায় যোগাযোগ করেন। সেখান থেকে অক্সিজেন ভর্তি সিলিন্ডার দেওয়ার আশ্বাস দেওয়া হয়। কিন্তু তার জন‌্য চাওয়া হয় অর্থ। ১০ হাজার ৪০০ রূপি খরচ করে সোমবার  অক্সিজেন ভর্তি সিলিন্ডার নিয়ে বন্ধুর কাছে পৌঁছান তিনি। সঠিক সময়ে অক্সিজের সাপোর্ট দেওয়ায় রক্ষা পান রঞ্জন।

দেবেন্দ্র বলেন, ‘আমার বন্ধুর অবস্থা এখন স্থিতিশীল। আমি এখনও ওর পাশে আছি। যতক্ষণ পর্যন্ত আমার বন্ধু সুস্থ না হয় ততক্ষণ পর্যন্ত আমি তার পাশে থাকবো।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *