ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় কৃষক নিহত, আহত ২
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

মোঃ শাহীন আলম লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় ইয়াসিন আলী বাবু (৩১) নামে এক কৃষক নিহত হয়েছেন। নিহত কৃষক ইয়াসিন আলী বাবু উপজেলার ভোটমারী ইউনিয়নের উত্তর মুশরত মদাতী গ্রামের গোলাম মোস্তফার ছেলে। এ সময় ধান মারাইয়ের গাড়ি উল্টে দুই কৃষক আহত হন।

শনিবার (১ মে) সকালে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের ভোটমারী রেলষ্টেশন সংলগ্ন ভাকারি ব্রীজে এ দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে ধান মারাই করে শ্যালো মেশিন চালিত একটি  গাড়ি নিয়ে বাড়ির ভোটমারীর দিকে যাচ্ছিল। এসময় বুড়িমারী থেকে আসা একটি ট্রাক ধান মারাইয়ের গাড়িতে ধাক্কা দিলে ট্রাক ও শ্যালো মেশিন চালিত থ্রী- হুলার (ধান মারাই) গাড়ি উল্টে যায়। এতে কৃষক ইয়াসিন আলী বাবু ও তার ছোট ভাই ইমরান একই গ্রামের জাহেদুর রহমান(৩৫) আহত হয়। এদের মধ্যে কৃষক ইয়াসিন আলী বাবু শ্যালো মেশিনের ধান মারাই গাড়ি নিচে পড়ে যান। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ এসে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক বাবুকে মৃত ঘোষনা করেন। অপর দুই কৃষক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

কালীগঞ্জ থানার ওসি আরজু মোঃ সাজ্জাত – বলেন, খবর পেয়ে আমরা ঘটনা স্হালে পৌঁছে,  পুলিশ ও ফায়ার সার্ভিসে সদস্যরা, ট্রাক ও থ্রি হুইলাটি উদ্ধার করেছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারকে হস্তান্তর করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *