ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
টঙ্গীতে বিদুৎ পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

আশিকুর রহমান : গাজীপুরের টঙ্গীর মিলগেট এলাকায় এস.এস স্টিল কারখানায় বিদ্যুৎ পৃষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ২৯ এপ্রিল সকাল সাড়ে ১১ টায় এই দুর্ঘটনা ঘটে। নিহত যুবক বাদল আলী (২৩) ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গির পলাশবাড়ী এলাকার আফজাল আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী কারখানার শ্রমিকরা জানান, সকালে মিলগেট এলাকার এস এস স্টিল কারখানায় নির্মাণের কাজ করার সময় বাদল আলী পানির মটরের সুইজ দিতে গিয়ে হঠাৎ বিদ্যুৎপৃষ্ট হন। পরে তাকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম জানান, বিদ্যুৎপৃষ্টের নির্মাণ শ্রমিকের মৃত্যুর খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *