ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
আমাদের বেলকুচি ফেসবুক গ্রুপের উদ্যোগে দুঃস্থ অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

সিরাজগঞ্জের বেলকুচিতে আমাদের বেলকুচি ফেসবুক গ্রুপের উদ্যোগে করোনা ভাইরাস সংক্রমণ রোধকল্পে কর্মহীন দুঃস্থ, অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।  বৃহস্পতিবার সকালে উক্ত সংগঠনের উদ্যোগে সোহাগপুর সরকারি এস.কে. পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে ফুড প্যাকেজ বিতরণ করা হয়েছে। এই প্যাকেজে ছিল চাল, ডাল, চিনি, তেল, ছোলা, খেজুর ও আলু।

উক্ত বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এস.এম রবীন শীষ, সহকারী কমিশনার (ভূমি), বেলকুচি। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা টিভির স্টাফ রিপোর্টার গোলাম মোস্তফা রুবেল, সোহাগপুর সরকারি এসকে পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল রেজা, সহকারী শিক্ষক রফিক ইসলাম, বিশিষ্ট সমাজসেবক মোঃ জুয়েল সরকার, এবং সাংবাদিক  উজ্জ্বল অধিকারী। এছাড়াও উপস্থিত ছিলেন আমাদের বেলকুচি ফেসবুক গ্রুপের এডমিন প্যানেলের সদস্যবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *