ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
১৯৬০ সালের পর দেশে তাপমাত্রার রেকর্ড
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

গত পাঁচ দশকের মধ্যে রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল । আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আজ ঢাকায় ৪০.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ধারণ করা হয়েছে।

১৯৬০ সালের ৩০ এপ্রিল ঢাকায় তাপমাত্রা ছিল ৪২.৩ ডিগ্রি সেলসিয়াস। এ হিসাবে গত ৫৪ বছরে আজ দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা।

দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪২.৬ ডিগ্রি সেলসিয়াস ধারণ করা হয়েছে যশোরে।

আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি মাসের পুরো সময়ই ঢাকার তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের ওপর ছিল। তবে বেশির ভাগ এলাকায় তাপমাত্রা ৩৭-৪২ ডিগ্রি সেলসিয়াস ছিল। সারা দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহের কারণে তাপমাত্রা বেড়েছে। ২৮ এপ্রিল পর্যন্ত এ তাপমাত্রা অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর ১৯৪১ সাল থেকে তাপমাত্রার ধারণ করছে। সে অনুযায়ী ১৯৭২ সালের ১৮ মে রাজশাহীতে ৪৫.১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ওঠে।

তাপমাত্রা বেড়ে যাওয়া প্রসঙ্গে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক শাহ আলম  বলেন, এ বছর শুষ্ক, বৃষ্টিপাত কম। এ কারণে তাপমাত্রা ক্রমান্বয়ে বাড়ছে।২৮ এপ্রিলের পর বৃষ্টিপাতের সম্ভাবনা আছে উল্লেখ করে তিনি বলেন, বৃষ্টি হলে তাপমাত্রা কমে আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *