ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
কক্সবাজার সদরে নববধুর লাশ উদ্বার, স্বামী পলাতক 
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

স্টাফ রিপোটার,ঈদগাঁও: কক্সবাজার সদরের ইসলামপুরে শ্বশুর বাড়ি থেকে সীমা আক্তার (২০) নামে নববধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

২৬ এপ্রিল মধ্যরাতে ইসলামপুর ইউনিয়নের নাপিতখালী দুদুমিয়ার ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সীমা আক্তার সদরের চৌফলদন্ডীর ৪নং ওয়ার্ড পশ্চিম পাড়া এলাকার নুরুল আলমের মেয়ে। ঘটনার থেকে পর স্বামী মোহাম্মদ হাসান পলাতক রয়েছে।

সীমা আক্তারের লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পাঠানোর হয়েছে বলে জানান ঈদগাঁও থানার ওসি।

২০ জানুয়ারি পোকখালীর জাফর আলমের ছেলে হাসানের সাথে সীমা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকে প্রায় সময় যৌতুক দাবি করে আসছিল বলে জানান সীমা আক্তারের চাচা নুরুল কবির। দাবি মেটাতে না পারায় স্বামী, শ্বশুরালয়ের লোকজন হত্যার ঘটনাটি ঘটাতে পারে বলে তার ধারণা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *