ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
জয়পুরহাটে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে এমপি দূদু।
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

নাহিদ আখতার(জয়পুরহাট) ২৭ এপ্রিল  মঙ্গলবারঃ জয়পুরহাটে অগ্নিকান্ডে ৫টি পরিবারের বাড়ি ঘর পুড়ে যাওয়ায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ করেছেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সামছুল আলম দুদু। গতকাল সোমবার  দুপুরে জয়পুরহাট পৌর শহরের রহমতপুর মহল্লা এবং এর আগে সদর উপজেলার পাথুরিয়া গ্রামে ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ, শাড়ি, লুঙ্গি, কম্বল ও খাদ্য সামগ্রী তুলে দেন তিনি।

এ সময় জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি রাজা চৌধূরী, পৌর আওয়ামী লীগের সভাপতি আজম আলী, সাধারণ সম্পাদকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ত্রাণ বিতরণের এমপি বলেন-আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে আমার ব্যক্তিগত অর্থায়নে এসব অনুদান প্রদান করা হলো। পরবর্তীতে জেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারী অনুদান দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *