ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
নগরকান্দায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল অনুষ্ঠিত
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

ফরিদপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২১ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

শনিবার বিকালে জেলার নগরকান্দা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার বিলগোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

টুর্নামেন্টে যে দুইটি দল অংশগ্রহণ করেন তাদের মধ্যে চরযোশোরদি একাদশ ২ – ০ গোলে প্রতিপক্ষ নগরকান্দা একাদশকে পরাজিত করে।

এসময় উপজেলা নির্বাহী অফিসার জে তি প্রু এর সভাপতিত্বে অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, থানা অফিসার ইনচার্জ সেলিম রেজা বিপ্লব, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান সুইট, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শামচুল হুদা হুদু সহ আরো অনেকে।

পরে বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *