ঢাকা,রবিবার ০৪ জুলাই ২০২১, ০২:৩৫ অপরাহ্ন
বড়াইগ্রামে ট্রাক চাপায় নারী শ্রমিক নিহত, চালক আটক
দৈনিক ডাক অনলাইন ডেস্ক

নাটোরের বড়াইগ্রামে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে হাসনা বেগম (৫০) নামে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। রবিবার সকাল ১০টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের উপজেলার গড়মাটি রশিদ অটো রাইস মিলের সামনে এই দুর্ঘটনা ঘটে। হাসনা ওই মিলের একজন শ্রমিক ও গড়মাটি মাঝিপাড়া গ্রামের বাকপ্রতিবন্ধী আকছেদ আলীর স্ত্রী। পুলিশ চালক শিপলু মিয়া (২৮)সহ ঘাতক ট্রাকটি আটক করেছে।

বনপাড়া হাইওয়ে থানার ওসি খন্দকার শফিকুল ইসলাম জানান,  পাবনার ঈশ^রদী থেকে বালু ভর্তি ট্রাক বড়াইগ্রাম যাচ্ছিলো। এ সময় ওই নারী শ্রমিক হাসনা সড়ক পার হওয়ার সময় ট্রাকটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় ট্রাকসহ চালককে আটক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *